আজ বিপিএলের প্লেয়ারস ড্রাফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইকন ও বিদেশি তারকা খেলোয়াড়দের দল ঠিক হয়ে যাওয়ায় আজ সন্ধ্যায় বিপিএলের প্লেয়ারস ড্রাফটের মূল আকর্ষণ হারিয়েছে আগেই। তবুও স্থানীয় খেলোয়াড়দের নিশ্চিত চোখ থাকবে এই ড্রাফটের দিকে। সাত ‘এ প্লাস’ ও পুরোনো ১০ ক্রিকেটার বাদ দিয়ে প্লেয়ারস ড্রাফটে উঠবেন প্রায় দেড় শ স্থানীয় ক্রিকেটার।

৪ নভেম্বর থেকে শুরু বিপিএলের ড্রাফটের জন্য তালিকায় আছেন ১৬৮ জন বিদেশি খেলোয়াড়। ‘এ’ শ্রেণির বিদেশিদের মূল্য ৭০ হাজার ডলার, ‘বি’ শ্রেণির ৫০ হাজার, ‘সি’ শ্রেণির ৪০ হাজার ও ‘ডি’ শ্রেণির বিদেশিদের মূল্য ৩০ হাজার ডলার। প্লেয়ারস ড্রাফট থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি কমপক্ষে ১০ জন স্থানীয় ও তিনজন বিদেশি খেলোয়াড় নিতে পারবে।