আজ শুরু আসল বিসিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান সিরিজের প্রস্তুতির জন্য তড়িঘড়ি করেই আয়োজন করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণ। এবার শুরু হচ্ছে আসল বিসিএল, অর্থাৎ চার দিনের ম্যাচের টুর্নামেন্ট। আজ ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চলের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিসিএলের তৃতীয় আসরের। ৩০ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল মুখোমুখি হবে ওয়ালটন মধ্যাঞ্চলের। এবার ফাইনাল নেই, সিঙ্গেল লিগ পদ্ধতির খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।