আজ শুরু ঘরোয়া ক্রিকেট মৌসুম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা প্রথম বিভাগ টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আজ শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেট মৌসুম। ধানমন্ডি মাঠে সূর্যতরুণ ক্লাব ও ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির ম্যাচ দিয়ে শুরু টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিসিবি প্রধান নাজমুল হাসান। একই মাঠে দুপুরে মুখোমুখি হবে সিসিএস ও বিকেএসপি। বিকেএসপি ৩, ৪ নম্বর মাঠ ও ফতুল্লায় আজ ম্যাচ হবে আরও ৬টি। ২০টি দল খেলবে চারটি গ্রুপে ভাগ হয়ে।