আজ শুরু তৃতীয় রাউন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিছিয়ে গেল মাশরাফি বিন মুর্তজার জাতীয় লিগে প্রত্যাবর্তন। ডেঙ্গু জ্বরে ভোগা বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে ছাড়াই আজ তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নামছে খুলনা বিভাগ। শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিকেরা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর বিভাগের। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম স্তরের অন্য ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ঢাকা বিভাগ তলানির দল ঢাকা মহানগরের মুখোমুখি হবে।
দ্বিতীয় স্তরে সবার ওপরে রাজশাহী। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডে দলটি খেলবে পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা সিলেটের সঙ্গে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রামের মুখোমুখি বরিশাল। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।