আজ শুরুতেই সাকিব-জুবায়েরের আঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতুল্লা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে সাকিবের জোড়া আঘাত ও জুবায়েরের ছোবলে ফিরে গেছেন শেখর ধাওয়ান, রোহিত শর্মা ও বিরাট কোহলি। আজ শুক্রবার নির্ধারিত সময়ের থেকে আধা ঘণ্টা এগিয়ে সকাল সাড়ে নয়টায় খেলা শুরু হয়।
ভারতের দলীয় ২৮৩ রানে আগের দিনের সেঞ্চুরিয়ান শেখর ধাওয়ানকে কট অ্যান্ড বোল্ড করেন সাকিব আল হাসান। আউট হওয়ার আগে ১৯৫ বলে ১৭৩ রান করেন ধাওয়ান। এরপর ৭০ তম ওভারে আবারও আঘাত হানেন সাকিব। নতুন ব্যাটসম্যান রোহিত শর্মাকে ব্যক্তিগত ৬ রানে বোল্ড করেন তিনি। দলীয় ৩১০ রানে অধিনায়ক বিরাট কোহলিকে সরাসরি বোল্ড করেন জুবায়ের।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩১০ রান। মুরালি বিজয় ১১৫ ও অজিঙ্কা রাহানে শূন্য রানে ব্যাট করছেন।