আজ সহসভাপতি পাচ্ছে বিসিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটি দায়িত্ব নিয়েছিল গত অক্টোবরে। প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। তবে নানা জটিলতা আর ভাবনায় সহসভাপতি পদে নির্বাচন হয়নি তখন। গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও পরের এক বছরেও নির্বাচন হয়নি। অবশেষে আজ সহসভাপতি পাচ্ছে বিসিবি। আজকের বোর্ড সভায় হবে নির্বাচন। দুটি পদের জন্য লড়াইয়ে আছেন তিনজন—নজীব আহমেদ, মাহবুব আনাম ও আ জ ম নাসির উদ্দিন। সহসভাপতি পদে নির্বাচন করতে পারেন বলে শোনা গেলেও পরে আর অংশ নিচ্ছেন না সাবেক সহসভাপতি আহমেদ সাজ্জাদুল আলম, এনায়েত হোসেন ও আফজালুর রহমান সিনহা। গোপন ব্যালটের ভোটে নির্বাচিত হবেন সহসভাপতি, দেশের বাইরে থাকা পরিচালকেরা ভোট দেবেন অনলাইনে।