আজ সিডনিতে মাশরাফিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের খরচ ও উদ্যোগের প্রস্তুতিপর্ব শেষ। আজ থেকে বাংলাদেশ দল আইসিসির অতিথি। ব্রিসবেন থেকে আজ সিডনিতে উড়াল দিচ্ছেন মাশরাফিরা। সিডনিতে আগামীকাল বাংলাদেশ দলের বিশ্বকাপপূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও উন্মুক্ত মিডিয়া সেশন। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ক্যানবেরায়। তবে অফিশিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সিডনির অলিম্পিক পার্ক ওভালে। ৯ ফেব্রুয়ারি গা গরমের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড। কন্ডিশনের সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নিতে গত ২৪ জানুয়ারি ব্রিসবেনের উদ্দেশে দেশ ছেড়েছিল দল। ব্রিসবেন পর্বের শেষ দিনে কাল ছিল ঐচ্ছিক অনুশীলন। হালকা মেজাজে হয়েছে অনুশীলন। আজ থেকে প্রবেশ বিশ্বকাপ অভিযানের মূল স্রোত।