আজই চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ব্যাংক ২২, প্রাইম দোলেশ্বর ২০, আবাহনী ২০। পয়েন্ট তালিকাটা যেন জমজমাট এক সমাপ্তির বিজ্ঞাপন। তবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সব উত্তেজনা মিইয়ে যেতে পারে আজই। এক রাউন্ড হাতে থাকতেই লিগ পেয়ে যেতে পারে চ্যাম্পিয়ন দলকে। অবশ্য আজই চ্যাম্পিয়ন দলকে পেতে হলে মিলতে হবে দুটি সমীকরণ। এক, হারতে হবে আবাহনী ও দোলেশ্বর দুই দলকেই। দুই, জিততে হবে প্রাইম ব্যাংককে। এই দুই সমীকরণ মিলে গেলেই চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক।
তবে আজ মিরপুরে আবাহনী কলাবাগান ক্রিকেট একাডেমিকে কিংবা ফতুল্লায় দোলেশ্বর লিজেন্ডস অব রূপগঞ্জকে হারালে শেষ রাউন্ডেই নির্ধারিত হবে শিরোপা। তা বিকেএসপিতে প্রাইম ব্যাংক-মোহামেডান ম্যাচের ফল যা-ই হোক না কেন।