আজকের ম্যাচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১
আজ জিতলে ওয়ানডেতে ঘরের মাঠে টানা ১১তম জয় পাবে বাংলাদেশ। দেশের মাটিতে টানা সবচেয়ে বেশি ১২টি ওয়ানডে জেতা দল চারটি—ওয়েস্ট ইন্ডিজ (১৯৮৬-৮৯), শ্রীলঙ্কা (১৯৯৯-২০০১), পাকিস্তান (২০০০-০৩) ও অস্ট্রেলিয়া (২০০৩-০৪)।
৯
নয় বছর আগে সর্বশেষ ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে ভারত। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকায় চার ম্যাচ সিরিজে ৪-০ তে হারে তারা।
৩
৩ উইকেট পেলে আবদুর রাজ্জাকের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট হবে
সাকিব আল হাসানের।
১
১ উইকেট নিলেই ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ভাঙবেন মুস্তাফিজুর।
৩
দুই ম্যাচেই ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা মুস্তাফিজের সামনে দুটি রেকর্ডের হাতছানি। আজও ৫ উইকেট নিলে টানা তিন ম্যাচে ৫ উইকেট নেওয়া ওয়াকার ইউনিসের রেকর্ড ছোঁবেন মুস্তাফিজ। আর ম্যান অব দ্য ম্যাচ হলে প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকের পর টানা তিন ম্যাচে হবেন ম্যাচসেরা।