আজমলই এখন শাস্তির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসিকে নিয়ে আলটপকা কথা বলার শাস্তিই হয়তো এখন পেতে যাচ্ছেন সাঈদ আজমল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এরই মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এই পাকিস্তানি অফ স্পিনারকে।
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে গত বছরের সেপ্টেম্বরে নিষিদ্ধ হয়েছিলেন। বোলিং অ্যাকশন শুধরে ফিরলেও এরপর আর খুঁজে পাওয়া যায়নি আগের সাঈদ আজমলকে। গত এপ্রিলের বাংলাদেশ সফরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা ‘হতাশ’ আজমল পরশু পাকিস্তানের দুনিয়া নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সমালোচনা করেছেন আইসিসির। ভারতের অফ স্পিনার হরভজন সিংয়ের দিকে সরাসরি আঙুল তুলে বলেছেন, ‘তারা যদি ঠিকঠাক এখন পরীক্ষা নেয় হরভজনের, আমি নিশ্চিত বলে দিতে পারি সে ১৫ ডিগ্রি সীমা অতিক্রম করবে।’ আজমল বিশ্বকাপের ঠিক আগে তাঁকে ও মোহাম্মদ হাফিজকে নিষিদ্ধ করার পেছনে পাকিস্তানকে দুর্বল করার ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন, ‘বিশ্বকাপের ঠিক আগেই আমাকে ও হাফিজকে নিষিদ্ধ করা হলো।’ তবে আইসিসি আজমলের দাবি উড়িয়ে বলেছে সব দেশের খেলোয়াড়দেরই সমানভাবে বিচার করা হয়।
আজমলের বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন ভারতের অফ স্পিনার হরভজন সিং। ক্রিকইনফো।