প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সাঈদ আজমল। অ্যাকশন শোধরাতে অনুশীলন করছেন সাবেক পাকিস্তানি অফ স্পিনার সাকলাইন মুশতাকের তত্ত্বাবধানে। আপাতত নিজেকে পরিশুদ্ধই মনে করছেন ৩৭ বছর বয়সী আজমল। তবে আইসিসির চূড়ান্ত পরীক্ষায় যাওয়ার আগে অনানুষ্ঠানিকভাবে নিজেকে যাচাই করে নিতে চান এই অফ স্পিনার। সে জন্য আগামীকাল ইংল্যান্ডের লবরো বিশ্ববিদ্যালয়ে অনানুষ্ঠানিকভাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিচ্ছেন তিনি। নতুন অ্যাকশনেও আগের মতোই কার্যকর থাকবেন বলে আত্মবিশ্বাসী আজমল। ক্রিকইনফো।