আজহারের দ্বিশতক, আসাদের শতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর আসাদ শফিক ছবি: শামসুল হক
সেঞ্চুরির পর আসাদ শফিক ছবি: শামসুল হক

ক্যারিয়ার-সেরা সংগ্রহটা আগেই ছুঁয়েছিলেন আজহার আলী। সপ্তম সেঞ্চুরিটিকে ডাবল সেঞ্চুরিতে পরিণত শেষ পর্যন্ত করলেনই তিনি। ২২৬ রান করে আউট হয়েছেন তিনি। ৪২৭ বল খেলে ২০ চার ও দুই ছয়ে সাজানো এই ইনিংস খেলেই শুভাগতর বলে মাহমুদউল্লাহর ক্যাচ হয়েছেন আজহার। আজহারের এই ইনিংসের ওপর দাঁড়িয়েই পাকিস্তানের সংগ্রহটা আকাশ ছুঁয়েছে। এই মুহূর্তে পাকিস্তান স্কোরবোর্ডে তুলেছে ৪ উইকেটে ৫৩০।
আজহার আলীর সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ২০৭ রানের যুগলবন্দীতে আসাদ শফিকের অবদানও কম নয়। পেয়ে গেছেন ক্যারিয়ারের ষষ্ঠ ও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরিটি। দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই মিসবাহকে ফিরিয়ে দিয়ে যে নতুন শুরুর ইঙ্গিত সাকিব দিয়েছিলেন, তাকে মিথ্যে প্রমাণ করতেই যেন আসাদ শফিকের এই শতক (১০৯ *)। এই শতকের পথে আসাদ বল খেলেছেন ১৬৫ টি। চার মেরেছেন নয়টি, একটি ছয়।
দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে দুটি উইকেট ছাড়া বাংলাদেশকে কোনো সুযোগই দেয়নি পাকিস্তান। প্রথম দিনের মতোই বাংলাদেশের কাছে দ্বিতীয় দিনটিও ক্লান্তিকর, কিছু না পাওয়ার।