প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরাট কোহলির বাজে ফর্ম বড় এক উদ্বেগের কারণ ভারতের সমর্থকদের কাছে। মোহাম্মদ আজহারউদ্দিন এর মধ্যে ঢুকিয়ে দিলেন আরেক দুশ্চিন্তা। ভারতের সাবেক অধিনায়কের শঙ্কা, ইংল্যান্ডের উইকেটে রোহিত শর্মা হয়তো বড় রান পাবেন না। টেস্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এখনো। তবে ওয়ানডেতে দুটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিতকে বোলারদের সমীহ করতেই হয়। এবারের চ্যাম্পিয়নস ট্রফি অবশ্য রোহিতের জন্য কঠিন রূপেই ধরা দিতে পারে। চোটের কারণে অনেক দিন ছিলেন মাঠের বাইরে। আজহারউদ্দিন ভয় পাচ্ছেন এখানেই, ‘আমি ওকে ওপেনিংয়ে মানিয়ে নেওয়ার পরামর্শ দেব। ফিরেই ওপেন করাটা সহজ হবে না। কারণ, ইংল্যান্ডের কন্ডিশন অন্য রকম।’ এনডিটিভি।