৩৩৪ বলে ১২৭ রান। স্ট্রাইক রেট ৩৮.০২। ডমিনিকা টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ওপেনার আজহার আলীর পারফরম্যান্স। ২০১৪ সালের পর ৩০০ বা তার বেশি বল খেলে এর চেয়ে কম রান করেননি অন্য কোনো ব্যাটসম্যান। ২০১৪ সালে খুলনা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৩২ বলে ১০৯ রান করেছিলেন বাংলাদেশের তামিম ইকবাল। টেস্টে তিন শতাধিক বল খেলে সবচেয়ে কম স্ট্রাইক রেটের ইনিংসে তামিম-আজহাররা অবশ্য আছেন অনেক পেছনেই। যেখানে সবার ওপরের নামটা ট্রেভর বেইলি। ১৯৫৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৪২৭ বলে ৬৮ রান করেছিলেন বেইলি। খেলা ছাড়ার পর ধারাভাষ্য ও সাংবাদিকতায় নামকরা বেইলি ওই ইনিংসে সাড়ে সাত ঘণ্টা ব্যাট করেছিলেন।
টেস্টে মন্থরতম দীর্ঘ ইনিংস (কমপক্ষে ৩০০ বল)
রান (বল) স্ট্রাইকরেট ম্যাচ ভেন্যু, সাল
ট্রেভর বেইলি ৬৮ (৪২৭) ১৫.৯২ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ব্রিসবেন, ১৯৫৮
মাইক ব্রিয়ারলি ৭৪ (৩৪৪) ২১.৫১ ইংল্যান্ড-পাকিস্তান হায়দরাবাদ, ১৯৭৮
সাকলায়েন মুশতাক ৭৯ (৩৫৯) ২২.০০ পাকিস্তান-জিম্বাবুয়ে শেখুপুরা, ১৯৯৬
অ্যালান বোর্ডার ৭৫ (৩৩০) ২২.৭২ অস্ট্রেলিয়া-ও. ইন্ডিজ সিডনি, ১৯৮৯
জিওফ বয়কট ৭৭ (৩৩৭) ২২.৮৪ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া পার্থ, ১৯৭৮