আজাদ-শাইনপুকুরের দ্বিতীয় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে কালিন্দী (২৩৭/১) ৯ উইকেটে হারিয়েছে ইয়াং পেগাসাসকে (২৩৫/৭)। পেগাসাসের মোহাইমিনুল অপরাজিত ছিলেন ৯৪ রানে। ফতুল্লায় সিটি ক্লাবের (২১৮/৮) কাছে ৩২ রানে হেরেছে র‍্যাপিড ফাউন্ডেশন (১৮৬)। সিটির লাকামাতুজ্জামান ৪ বলের মধ্যে নিয়েছেন ৩ উইকেট। ফতুল্লা আউটারে ধানমন্ডি প্রগতি সংঘের ১৫৮ রান ৪ উইকেট হাতে নিয়ে পেরিয়েছে শাইনপুকুর। দলটির আনোয়ার ৩১ রানে পেয়েছেন ৬ উইকেট। বিকেএসপিতে ১৭১ রানে অলআউট হয়েও উত্তরা স্পোর্টিংকে ১৯ রানে হারিয়েছে আজাদ। আজাদের আমিনুর পেয়েছেন ৫ উইকেট। বিকেএসপির অন্য ম্যাচে সূর্যতরুণকে (১৭৭) ৮ উইকেটে হারিয়েছে ওরিয়েন্ট (১৮১/২)। ওরিয়েন্টের প্রিন্স পেয়েছেন ৫ উইকেট।