আজীবন নিষিদ্ধ চান্ডিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার পেলেন না অজিত চান্ডিলা। রাজস্থান রয়্যালসের সাবেক ক্রিকেটারকে অবশেষে আজীবন নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০১৩ সালের আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে শ্রীশান্ত ও অঙ্কিত চ্যাবনের সঙ্গে পুলিশের হাতে আটক হয়েছিলেন অজিত চান্ডিলাও। শ্রীশান্ত ও চ্যাবনকে আগেই আজীবন নিষিদ্ধ করেছে বিসিসিআই। কিন্তু নানা জটিলতায় চান্ডিলাকে নিয়ে সিদ্ধান্ত আটকে ছিল। কাল চান্ডিলার পাশাপাশি মুম্বাইয়ের সাবেক ব্যাটসম্যান হিকেন শাহকেও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে শশাঙ্ক মনোহরের নেতৃত্বাধীন বিসিসিআইয়ের শৃঙ্খলা কমিটি। ক্রিকইনফো।