প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩৮ বছর। ২১৭৫ ম্যাচ। কিন্তু পরশু মাত্র ৯১তম বারের মতো কোনো বোলারকে ইনিংসে ৮ উইকেট নিতে দেখল টেস্ট ক্রিকেট। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ৮ শিকারই আবার আউট হয়েছেন স্লিপে ক্যাচ দিয়ে। এক বোলারের বলে ইনিংসে সর্বোচ্চ আটটি ক্যাচ আউট এই নিয়ে ষষ্ঠবারের মতো দেখল টেস্ট ক্রিকেট। ব্রডের আগে সর্বশেষ আট ব্যাটসম্যানকে ক্যাচ বানিয়েছেন ইংল্যান্ডেরই ফাস্ট বোলার অ্যাঙ্গাস ফ্রেজার। ১৯৯৪ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে এই কীর্তি ফ্রেজারের। সর্বপ্রথম আট ব্যাটসম্যানকে ক্যাচ বানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার উইলফ্রেড রোডস। ১৯০৪ সালে ইংলিশ বাঁহাতি স্পিনার আট অস্ট্রেলীয়কে ক্যাচ বানিয়েছিলেন এমসিজিতে। এই ক্লাবের অন্য তিন সদস্য ইংল্যান্ডের জ্যাক হোয়াইট (১৯২৯), ওয়েস্ট ইন্ডিজের জ্যাক নরিয়েগা (১৯৭১) ও অস্ট্রেলিয়ার বব ম্যাসি (১৯৭২)।