প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। আট বছর পর ভারতের টেস্ট দলে ফিরলেন পার্থিব প্যাটেল। ঊরুর পেশিতে টান পড়ায় শনিবার থেকে মোহালিতে শুরু ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলা হবে না উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার। তাঁর অনুপস্থিতিই দলে দরজা খুলে দিয়েছে ৩১ বছর বয়সী পার্থিব প্যাটেলের। ২০০২ সালে ১৭ বছর ১৫৩ দিন বয়সে অভিষেকের সময় বিশ্বের সর্বকনিষ্ঠ উইকেটরক্ষক ছিলেন প্যাটেল। আর মোহালি টেস্টে খেললে তিনি হবেন ভারতের বর্তমান দলের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ সদস্য। রয়টার্স, ক্রিকইনফো।