প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে কম ম্যাচ (১৯০) ও সবচেয়ে কম ইনিংস (১৮২) খেলে ওয়ানডেতে ৮ হাজার রানের মাইলফলক ছুঁলেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক শুধু সময়ের হিসাবেই পিছিয়ে। ২০০৫ সালের ২ ফেব্রুয়ারি ওয়ানডে অভিষেক হওয়ার ১০ বছর ২০৫ দিনের মাথায় মাইলফলকটি ছুঁয়েছেন ডি ভিলিয়ার্স। সবচেয়ে কম সময়ে ৮ হাজার রান করেছেন রাহুল দ্রাবিড়। ভারতের সাবেক অধিনায়ক ৯ বছর ৬ দিনে পেরিয়েছেন ৮ হাজার। ৯ বছর ৩৯ দিন সময় নিয়ে দ্বিতীয় একই দলের মহেন্দ্র সিং ধোনি। সময়, ম্যাচ ও ইনিংস—তিন হিসাবেই সবচেয়ে মন্থর শহীদ আফ্রিদি। গত বিশ্বকাপে ৩৯৫তম ম্যাচের ৩৬৭তম ইনিংসে ৮ হাজার পেরোন আফ্রিদি। অভিষেকের পর ওয়ানডেতে তত দিনে আফ্রিদি কাটিয়ে দিয়েছেন ১৮ বছর ১৫৩ দিন।