আট হাজারি ইউনিস
১৯৭৪ সালে প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে আট হাজার রানের মাইলফলক পেরিয়েছিলেন স্যার গ্যারি সোবার্স। ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তির প্রতিষ্ঠিত ক্লাব ২৮তম সদস্য পেয়ে গেল কাল। আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার পথেই ৮০০০ রান ছুঁয়েছেন পাকিস্তানের ইউনিস খান। এর আগে পাকিস্তানের হয়ে টেস্টে আট হাজার রান করেছেন জাভেদ মিয়াঁদাদ ও ইনজামাম-উল-হক। আট হাজার রান করতে মিয়াঁদাদের ১০৭ ম্যাচ ও ইনজামামের ১০৫ ম্যাচ খেলতে হলেও ইউনিসকে খেলতে হয়েছে ৯৩ ম্যাচ। তবে ইনিংসের হিসাবে মিয়াঁদাদই এগিয়ে। ১৬২ ইনিংসে আট হাজার ছুঁয়েছেন বড়ে মিয়া। ইউনিসের লেগেছে ১৬৫ ও ইনজামামের ১৭৫ ইনিংস।
পাকিস্তানের পক্ষে আট হাজার
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
জাভেদ মিয়াঁদাদ ১২৪ ১৮৯ ৮৮৩২ ২৮০* ৫২.৫৭ ২৩/৪৩
ইনজামাম-উল-হক ১২০ ২০০ ৮৮৩০ ৩২৯ ৪৯.৬০ ২৫/৪৬
ইউনিস খান ৯৩ ১৬৫ ৮০৩২ ৩১৩ ৫৩.৫৪ ২৭/২৮
২৪৪৭
অধিনায়ক হিসেবে টেস্টে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান এখন মিসবাহর। কাল সেঞ্চুরি করার পথেই ছাড়িয়েছেন ইমরান খানকে (২৪০৮)।
১১
পাকিস্তানের হয়ে জুটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন ইউনিস-মিসবাহর। কাল এই জুটি পেছনে ফেলেছেন ইনজামাম-ইউসুফ ও মিয়াঁদাদ-মুদাসসর জুটির ১০ সেঞ্চুরিকে।
৫
টেস্টে পঞ্চম ডাবল সেঞ্চুরি পেলেন ইউনিস খান। ছয় ডাবল সেঞ্চুরি নিয়ে পাকিস্তানিদের মধ্যে প্রথম জাভেদ মিয়াঁদাদ।
১
এই প্রথম একই ইনিংসে সেঞ্চুরি পেলেন পাকিস্তানের ৩, ৪ ও ৫ নম্বর ব্যাটসম্যান