আটের সেরা আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১২৩ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ার। শন উইলিয়ামস ব্যাটও করেছেন ১২৩ ইনিংস। জিম্বাবুয়ের ব্যাটসম্যান তাতে মাত্র দুবারই আটে নেমেছেন। সর্বশেষ কাল বুলাওয়ে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে। তিন টেস্টের ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটিও কাল আটে নেমেই পেলেন উইলিয়ামস (১১৯)। আর মাত্র ৯ রান বেশি করলেই উইলিয়ামস পেছনে ফেলতেন হিথ স্ট্রিককে (১২৭*)। দখলে নিতেন আটে নেমে জিম্বাবুয়ের সর্বোচ্চ টেস্ট ইনিংসের রেকর্ড। টেস্ট ক্রিকেট ৭৯ বার কোনো ব্যাটসম্যানকে আটে নেমে সেঞ্চুরি করতে দেখেছে। যার মাত্র ২০টি উইলিয়ামসের ইনিংসের চেয়ে বড়। ১৯৯৬ সালে শেখুপুরায় জিম্বাবুয়ের বিপক্ষেই ওয়াসিম আকরামের অপরাজিত ২৫৭ রান আট নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ। ঘটনাচক্রে আটে নেমে সর্বোচ্চ তিনটি ইনিংসই পাকিস্তানিদের।
টেস্টে আটে নেমে সর্বোচ্চ ইনিংস
২৫৭*
ওয়াসিম আকরাম
পাকিস্তান-জিম্বাবুয়ে
শেখুপুরা
১৯৯৬
২০৯
ইমতিয়াজ আহমেদ
পাকিস্তান-নিউজিল্যান্ড
লাহোর
১৯৫৫
১৫৪
কামরান আকমল
পাকিস্তান-ইংল্যান্ড
লাহোর
২০০৫
১৪৪
মহেন্দ্র সিং ধোনি
ভারত-ও. ইন্ডিজ
কলকাতা
২০১১
১৪০
ড্যানিয়েল ভেট্টোরি
নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা
কলম্বো
২০০৯