আতশবাজি নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেকেই হয়তো লক্ষ করেছেন ব্যাপারটা। উইকেট পড়লে বা চার-ছয় হলে মাঠের দুপাশ থেকে আকাশে উঠে গেছে আগুনের বর্ণিল শিখা। দেখতে চোখ ধাঁধানো হলেও এটা থেকে কিন্তু বিপদ হতে পারে। অ্যারন ফিঞ্চ তো আরেকটু হলেই দুর্ঘটনায় পড়ে গিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার সঙ্গে গত বুধবারের টি-টোয়েন্টি ম্যাচে প্রান্তসীমার কাছাকাছি একটা বল কুড়িয়ে আনতে গিয়েছিলেন ফিঞ্চ। হঠাৎই দপ করে জ্বলে উঠল শিখা, ফিঞ্চ রীতিমতো চমকে উঠলেন। চোট অবশ্য পাননি। কিন্তু দুর্ঘটনা তো হয়েও যেতে পারত। ক্রিকেট অস্ট্রেলিয়া তাই মাঠে এ ধরনের আতশবাজি এখন থেকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। কদিন পরে হয়তো ক্রিকেট থেকেই এটা নিষিদ্ধ হয়ে যাবে! এএফপি।