আতাপাত্তুর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার প্রধান কোচের পদের নিয়োগপত্রটা পেয়েছিলেন গত বছরের সেপ্টেম্বরে। পুরোপুরি এক বছরও হলো না, পদত্যাগ করে বসলেন মারভান আতাপাত্তু। ঠিক কী কারণে চুক্তির মেয়াদ ফুরানোর আগেই সরে দাঁড়ালেন আতাপাত্তু, সেটা এসএলসি কিংবা আতাপাত্তু কোনো পক্ষই খোলাসা করেনি। তবে ২২ বছর পর ভারতের কাছে দেশের মাটিতে সিরিজ হারাটাই সম্ভবত কারণ। সেই ২০১১ সাল থেকেই ব্যাটিং কোচ হিসেবে শ্রীলঙ্কা দলের সঙ্গে ছিলেন আতাপাত্তু। এএফপি।