আদিলের বদলি উমর গুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উমর গুল
উমর গুল

চোটের হানা চলছেই পাকিস্তান শিবিরে। এবার শিকার মিডিয়াম ফাস্ট বোলার এহসান আদিল। শনিবার হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন আদিল। তাঁর বদলি হিসেবে পাকিস্তান থেকে উড়িয়ে আনা হচ্ছে উমর গুলকে। তবে আজ দ্বিতীয় ম্যাচে খেলা হবে না গুলের, খেলতে পারেন সিরিজের তৃতীয় ম্যাচে।
আদিলকে নিয়ে পাকিস্তান দলে চোটের শিকার হলেন মোট চারজন। বাংলাদেশ সফর শুরুর আগেই দল থেকে ছিটকে পড়েন ব্যাটসম্যান সোহেব মাকসুদ ও ফাস্ট বোলার সোহেল খান। ঢাকায় আসার পর প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েন লেগ স্পিনার ইয়াসির শাহ। এএফপি ও ক্রিকইনফো।