প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃষ্ঠার পর পৃষ্ঠা সংলাপ। মুখস্থ করতে গিয়ে হাঁসফাঁস অবস্থা হয়েছিল ব্রেট লির। একবার মনে করেছিলেন, তাঁকে দিয়ে এটা হবে না। কিন্তু যখন ছবির কাজ শেষ, ‘কঠিন’ সংলাপগুলোই সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের কাছে সহজ মনে হয়েছে। আর যে অভিনয়টাকে মনে করেছিলেন সহজ, সেটিই সবচেয়ে কঠিন মনে হয়েছে। অস্ট্রেলিয়ায় নির্মিত বলিউডি ধারার রোমান্টিক আনইন্ডিয়ান ছবিটি নিয়ে এমনই মতামত ব্রেট লির। গত বুধবার তাঁর শহর সিডনিতে প্রিমিয়ার হয়ে গেল আনইন্ডিয়ান-এর। যেখানে ব্রেট লি সনাতনী এক অস্ট্রেলিয়ান। প্রেমে পড়েন ভারত থেকে আসা এক নারীর। আগে বিজ্ঞাপনচিত্রে কিংবা মিউজিক ভিডিওতে অভিনয় করলেও ছবির প্রধান চরিত্রে এটিই লির প্রথম অভিনয়। অভিনয়ের অভিজ্ঞতা না থাকায় আগে একাধিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, এবার সম্ভবত আর ফেরাবেন না লি। ক্রিকেট অস্ট্রেলিয়া।