আনসারির মন্দভাগ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু জাফর আনসারির দিনের শুরুটা হয়েছিল সুখবর দিয়েই। আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের ইংল্যান্ড দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। তবে আনন্দটা দ্রুতই রূপ নিল হতাশায়। ওল্ড ট্রাফোর্ডে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে কাউন্টি ক্রিকেটে খেলার সময় আঙুলে চোট পান সারের এই অলরাউন্ডার। হাসপাতালে এক্স-রের পর দেখা যায় আনসারির বুড়ো আঙুলের হাড় নড়ে গেছে। আনসারির ক্লাব সারে এক টুইটে জানিয়েছে, আগামী কয়েক দিন তাঁর চোটটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। সফরে হয়তো যাওয়া হচ্ছে না আনসারির! ক্রিকইনফো।