আনসারির হঠাৎ অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাস হয়নি, ঢাকায় গত অক্টোবরে টেস্ট অভিষেক হয়েছে জাফর আনসারির। তিন টেস্টের ক্যারিয়ারে পেয়েছেন ৫ উইকেট। সেই আনসারি মাত্র ২৫ বছর বয়সে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন। ইংল্যান্ডের বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার নিজের ভবিষ্যৎ হিসেবে বেছে নিচ্ছেন আইন পেশাকে।

ঘোষণাটা যে কিছুটা ‘চমক’ হয়ে এসেছে, সেটা স্বীকার করেছেন আনসারি, ‘ঘোষণাটা বিস্ময় জাগাতে পারে, কিন্তু আমি সব সময় বলেছি, ক্রিকেট জীবনের একটা অংশ মাত্র। জীবনে আমার আরও অনেক লক্ষ্য আছে, সেগুলো পূর্ণ করতে চাই। আমি এখন অন্য ক্যারিয়ার বেছে নিচ্ছি। সম্ভবত সেটা আইনে, এ জন্য প্রক্রিয়া শুরু করতে হবে আমাকে। এটা কঠিন একটা সিদ্ধান্ত। খুব দুঃখের সঙ্গেই বলছি, বিদায়।’

সিদ্ধান্তটা আনসারির বলেই পুরোপুরি বিস্মিত হওয়া যাচ্ছে না। কেমব্রিজ থেকে ‘ডাবল ফার্স্ট’ পাওয়া ছাত্র, আবার ইতিহাসে স্নাতকোত্তরও করেছেন। এখন যাচ্ছেন আইনে ক্যারিয়ার গড়তে। সূত্র: ক্রিকইনফো।