আনুশকার বাড়িতে বিরাটের মা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুশকা শর্মা ও বিরাট কোহলি
আনুশকা শর্মা ও বিরাট কোহলি

চুটিয়ে প্রেম চলছে তা বেশ কয়েক বছর ধরেই। এবারে বিরাট কোহলি ও আনুশকা শর্মা তাঁদের এই প্রেমকে পরিণয়ের দিকে নিয়ে যাওয়ার চিন্তা করছেন বলেই খবর বেরিয়েছে। তাঁরা এবার এনগেজমেন্ট বা আংটি বদল করার কথাই ভাবছেন! আর এ খবর বেরিয়েছে মূলত বিরাটের মা আনুশকাদের বাড়ি যাওয়ার কারণেই। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
সম্প্রতি বিরাট কোহলির মা সরোজসহ পরিবারের অন্য সদস্যরা আনুশকার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। আর এ খবর প্রকাশিত হওয়ার পরেই এ সংবাদের পালে জোর হাওয়া লেগেছে যে, ক্রিকেট তারকা কোহলি ও বলিউড তারকা আনুশকা এ দুজন এখন তাঁদের সম্পর্ককে সামনের ধাপে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। আর ধাপটা হচ্ছে- এনগেজমেন্ট। এই দুই জুটি এনগেজমেন্ট করতে যাচ্ছেন বলে এর আগে একাধিকবার খবর রটেছিল।
প্রসঙ্গত, ক্রিকেট তারকা ও বলিউডের তারকাদের মধ্যে প্রেমের ইতিহাস বেশ দীর্ঘ। এই তালিকায় নাম লিখিয়েছেন শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পতৌদি থেকে শুরু করে সংগীতা বিজলানি-আজহার উদ্দিন, নিনা গুপ্তা-ভিভিয়ান রিচার্ডস, কিম শর্মা-যুবরাজ সিং, ঈশা শর্বানী-জহির খানসহ আরও অনেকে।