আন্তবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পরশু শুরু হচ্ছে আন্তবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়ার নিজস্ব ক্যাম্পাসে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্টের আয়োজকও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ফাইনাল আগামী ৩ জুন। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন আয়োজকেরা।