আন্তর্জাতিক গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস্তোনিয়ার বিপক্ষে ২ গোল। পরশু প্রীতি ম্যাচে দ্বিতীয় গোলটি করেই ৫০ গোলের মাইলফলক ছুঁলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এই গোলটাই সুইডেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বানিয়ে দিয়েছে ইব্রাকে। আন্তর্জাতিক ফুটবলে ৫০ গোল করা ৪০তম খেলোয়াড় পিএসজির এই স্ট্রাইকার। সবচেয়ে বেশি ১০৯টি গোল ইরানের আলী দায়েইর। আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোল করা ফুটবলার এই একজনই। বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ৭১টি গোল ছিল জার্মানির মিরোস্লাভ ক্লোসার। কিন্তু জাতীয় দল থেকে ক্লোসা অবসর নেওয়ায় সম্মানটা এখন আয়ারল্যান্ডের রবি কিনের। ১৩৫ ম্যাচে ৬২ গোল করেছেন এই আইরিশ স্ট্রাইকার। ৫৫ গোল করে এরপরই আছেন গুয়াতেমালার কার্লোস রুইজ। এ ছাড়া ৫০ গোল আছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোরও।