আন্তর্জাতিক টি-টোয়েন্টির বিপক্ষে খেলাটির সবচেয়ে সফল কোচই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধোনি ও ফ্লেমিংয়ের যুগলবন্দী টি-টোয়েন্টির সেরা থিং ট্যাংক। ফাইল ছবি
ধোনি ও ফ্লেমিংয়ের যুগলবন্দী টি-টোয়েন্টির সেরা থিং ট্যাংক। ফাইল ছবি

দুটি আইপিএল আর দু বার চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন করেছেন চেন্নাই সুপার কিংসকে। তাঁর অধীনে আরও তিনবার আইপিএলে রানার্স আপও হয়েছে চেন্নাই। টি-টোয়েন্টির খেলায় স্টিভেন ফ্লেমিং সবচেয়ে সফল কোচদের একজন। সেই তিনি বলছেন, এত টি-টোয়েন্টি ম্যাচের দরকারটা কী?

না, ঘরোয়া লিগের টি-টোয়েন্টি লিগ নিয়ে ফ্লেমিংয়ের কোনো আপত্তি নেই। তাঁর বক্তব্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে। নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক বলছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি শুধুমাত্র হওয়া উচিত বিশ্বকাপে।

এর বাইরে নয়। আইপিএল কিংবা টি-টোয়েন্টি খেলাটির সঙ্গে জুয়াড়িদের শেকড় ছড়ানো সম্পর্কের অন্যতম উৎ​স ছিল তাঁর দল চেন্নাইও। ফ্লেমিং অবশ্য তার পরও মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ভালোই। তবে এটিকে সামলাতে হবে সতর্কতার সঙ্গে।

দু বছর পর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়। এবার যে আসর বসবে ভারতে। কিন্তু ফ্লেমিং নিজের অভিজ্ঞতা থেকে দুটো উপায় বাতলাচ্ছেন। প্রথমত বিশ্বকাপ ছাড়া বাকি সব আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বাতিল করে দেওয়া। আর 

দুইয়ের বদলে বিশ্বকাপটিকে করে ফেলা চার বছরের।

আইএএনএসকে ফ্লেমিং বলেছেন, ‘খেলাটির ভবিষ্যতের জন্য এটি ভালো, তবে সেটা সতর্কতার সঙ্গে সামলানো দরকার। তা ছাড়া আমি মনে করি চার বছরে একবার করে​ বিশ্বকাপ করা ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে টি-টোয়েন্টির দরকার নেই। তা হলে এটি ফ্র্যাঞ্চাইজি আর ক্লাবগুলোকে সুযোগ করে দেবে বিশ্বজুড়ে খেলাটি সম্প্রসারণের। আন্তর্জাতিক দলগুলোর সফর থেকেও কিছু সময় বাঁচিয়ে দেবে এটি।’