আপিল করবে পিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াসির শাহর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ডোপ পরীক্ষায় পজিটিভ লেগ স্পিনারের শাস্তির বিরুদ্ধে আপিলের কাল সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। ইয়াসিরের দাবি, উচ্চ রক্তচাপের ওষুধ খেয়েই বিপদে পড়েছেন তিনি। ওষুধে ক্লোরথালাইডোন নামের উপাদানটি বিশ্ব ডোপবিরোধী সংস্থা ওয়াডার নিষিদ্ধ তালিকায় আছে।
গত নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে দৈবচয়ন ভিত্তিতে পরীক্ষা নেওয়া হয় ইয়াসিরের। ২৭ ডিসেম্বর পরীক্ষার ফল জানানোর পাশাপাশি সাময়িক নিষিদ্ধ করা হয় তাঁকে। এএফপি।