আপিল করবেন হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া এ শাস্তির বিরুদ্ধে আপিল করবেন লেগ স্পিনার রাজা হাসান। ২২ বছর বয়সী এ স্পিনারের দাবি, শাস্তি ঘোষণার আগে তাঁকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয়নি পিসিবি। পাকিস্তানের হয়ে একটি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলা হাসান ২০১২ সালের পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও ছিলেন। এ বছর জানুয়ারিতে পাকিস্তানের ঘরোয়া একটি টুর্নামেন্টে খেলার সময় করা ডোপ টেস্টে ধরা পড়েন হাসান। এএফপি।