প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ছয় মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। আফগানিস্তানের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ খেলার অপেক্ষাটা তার চেয়েও বেশি হতে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলার পরের নয় মাস আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই তাদের। সামনের বছরের জুনে আবার ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন স্টানিকজাইরা। ওই সময় ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি হবে। সেখানে আফগানিস্তানের সঙ্গে দর্শক হয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজকেও। দুই দল ওই সময় নিজেদের মধ্যে খেলবে। এর মধ্যে আফগানিস্তান নিজেদের দেশে অনুশীলন ক্যাম্পে ব্যস্ত থাকবে। আর খেলবে ঘরোয়া চার দিনের আহমাদ শাহ আবদালি টুর্নামেন্টে। ক্রিকইনফো।