আফগানদের কোচ ইনজামাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সফরের জন্য আফগানিস্তান ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইনজামাম-উল-হক। সাবেক উইকেটকিপার রশিদ লতিফ ও অলরাউন্ডার কবির খানের পর আফগানিস্তানের তৃতীয় পাকিস্তানি কোচ ইনজামাম। আফগানিস্তান ক্রিকেট বোর্ড সাবেক পাকিস্তান অধিনায়ককে শুধু এই সিরিজের জন্যই নিয়োগ দিয়েছে। সিরিজে স্বাগতিক জিম্বাবুয়ের সঙ্গে পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে আফগানরা। পাকিস্তান ট্রিবিউন।