আফসোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অনেক তরুণ খেলোয়াড়ের মতো সাইফউদ্দিনও ছেলেবেলা থেকে সাকিব আল হাসানের ভক্ত। বাংলাদেশ দলের বাঁহাতি অলরাউন্ডারকে তিনি এতটাই পছন্দ করেন, প্রিয় খেলোয়াড়ের সঙ্গে মিলিয়ে নিজের জার্সির নম্বর রেখেছেন ৭৫! কাল বিকেএসপিতে প্রথমবারের মতো সাকিবের মুখোমুখি ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) এই অলরাউন্ডার। সাকিবকে তিনি প্রথম খেলার সুযোগ পেলেন ৩০তম ওভারে। আবাহনীর বাঁহাতি স্পিনার সাইফকে বোলিং করলেন টুপি পরে। সাইফ অবশ্য তাঁকে খেললেন টুপি-হেলমেট ছাড়াই। সাকিবের ৯ বলে মাত্র ৩ রান নিতে পারলেন সাইফ। তো প্রিয় খেলোয়াড়ের সঙ্গে খেলতে কেমন লাগল? সাইফউদ্দিনের আফসোস, ‘সাকিব ভাইয়ের বলে একটা ছক্কা মারার খুব ইচ্ছে ছিল। কিন্তু হলো না!’