আফ্রিকা সফরে 'এ' দল
ভারত সফরের ‘এ’ দল গড়া হয়েছিল অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির কথা মাথায় রেখে। তাই দলে ছিলেন জাতীয় দলের বেশ কয়েকজন। কাল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ ‘এ’ দলও ঘোষণা করা হলো। তুলনামূলক তরুণ দলটায় নেই নাসির হোসেন ও মুমিনুল হক। তবে জাতীয় দলে নিয়মিত সৌম্য-লিটন-জুবায়েরদের রাখা হয়েছে ১৬ সদস্যের দলে।
এই মাসের মাঝামাঝি দক্ষিণ আফ্রিকায় দুটি এক দিনের ও একটি তিন দিনের ম্যাচ খেলতে যাবে ‘এ’ দল। ৩০ অক্টোবর দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে সেখান থেকেই যাবে জিম্বাবুয়ে।
বাংলাদেশ ‘এ’ দল: সাদমান ইসলাম, রনি তালুকদার, লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল হাসান, শুভাগত হোম, মোহাম্মদ মিঠুন, কামরুল ইসলাম রাব্বী, মোহাম্মদ শহীদ, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী, সাকলাইন সজীব, জুবায়ের হোসেন ও তাইজুল ইসলাম। স্ট্যান্ডবাই: নুরুল হাসান, দেওয়ান সাব্বির, তাসামুল হক ও সানজামুল ইসলাম।