আফ্রিদি এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর হলো টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়েছেন। ওয়ানডেও ছেড়েছেন বছর গড়াল। শহীদ আফ্রিদির ইচ্ছে ছিল, টি-টোয়েন্টিটা খেলে যাবেন আরও কিছুদিন। কিন্তু গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বে প্রথম রাউন্ডেই বাদ পড়ে যায় পাকিস্তান। ৩৬ বছর বয়সী অলরাউন্ডার টি-টোয়েন্টিতেও ব্রাত্য তার পর থেকেই। কারও চোখে তাঁর ফর্মই এর কারণ, কারও চোখে ফিটনেসের অভাব। কিন্তু আফ্রিদি সেটি মানতে মোটেই রাজি নন। এই তো, জাতীয় দলে ফেরার মতো ফিটনেস আছে কি না, এমন প্রশ্ন করায় এক সাংবাদিককে মুখের ওপর বলে দিলেন, ‘এখনো আপনার মতো দশজনকে সামলানোর ক্ষমতা আছে!’ অবসরের প্রশ্নে আফ্রিদির উত্তর, ‘যখন সময় হবে, নিজেই অবসর নেব। কেউ আমাকে ছুড়ে ফেলবে, তা হতে দেব না।’ ডেইলি টাইমস ডটকম।