আফ্রিদির প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ আফ্রিদি
শহীদ আফ্রিদি

সাবেক আর বর্তমান খেলোয়াড়দের অভিনন্দনে ভাসছে পাকিস্তান দল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসাসিক্ত হচ্ছেন মোহাম্মদ হাফিজরা। সাবেক ফাস্ট বোলার ও কোচ ওয়াকার ইউনিস পাকিস্তানকে দলকে অভিনন্দন জানিয়েছেন, ‘ছেলেরা, তোমরা পুরো জাতিকে গর্বিত করেছ!’ কী এমন করেছে পাকিস্তান? অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ম্যাচই তো শুধু জিতেছে তারা! এই জয়টা যে আরও মধুর হয়ে উঠেছে ইয়ান চ্যাপেলের কারণে, তা বোঝা গেল শহীদ আফ্রিদির একটি টুইটে। চ্যাপেলকে প্রশ্ন করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক, ‘আপনি কি দেখেছেন?’ পাকিস্তান টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় কড়া সমালোচনা করেছিলেন চ্যাপেল ভাইদের বড় জন। টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক আগেই জবাব দিয়েছেন। সুযোগ আসতে অন্যরাও নেমে পড়েছেন মাঠে। ভিমরুলের চাকেই ঢিল ছুড়েছিলেন চ্যাপেল! টুইটার।