আফ্রিদির ফেরার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর আগে টেস্ট ছেড়েছেন। গত বছর ওয়ানডেও। তবে টি-টোয়েন্টি আরও কিছুদিন খেলে যেতে চান শহীদ আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর তাঁর এই আশা পূরণ হবে না বলেই ধরে নেওয়া হচ্ছিল। চার ম্যাচে একটি জয় নিয়ে গ্রুপ পর্বেই বাদ পড়ার জন্য কোচ ওয়াকার ইউনিস তাঁর প্রতিবেদনে দুষেছেন আফ্রিদিকে। আগামী জুলাইয়ে ইংল্যান্ড সফরের দলে তাঁর জায়গা হয়নি। কিন্তু এখনই নিজের শেষ দেখছেন না ৩৬ বছর বয়সী অলরাউন্ডার, লড়াই করে ফিরতে চান জাতীয় দলে। ইংলিশ ক্লাব হ্যাম্পশায়ারকেই সিঁড়ি হিসেবে দেখছেন আফ্রিদি, ‘এটা আমাকে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরতে সাহায্য করবে। আর আমি তো সব সময়ই দেশের হয়ে খেলতে প্রস্তুত।’ এএফপি।