আফ্রিদির শেষের ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আগেই তাঁর অধিনায়কত্ব কেড়ে নেওয়ার দাবি উঠেছিল। সে যাত্রা অবশ্য টিকে গেছেন শহীদ আফ্রিদি, বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচে দলকে জিতিয়ে ম্যাচসেরাও হয়েছেন। কিন্তু ভারতের কাছে হারের পরেই আবার তোপের মুখে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। পাকিস্তানি প্রচারমাধ্যমের খবর ঠিক হলে আফ্রিদির বিদায়ঘণ্টাও বেজে গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান নাকি বিশ্বকাপ শেষে আফ্রিদির বিদায় নিশ্চিত করে দিয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান এখনো ভালোভাবেই টিকে আছে। তবে শাহরিয়ার খান জানিয়ে দিয়েছেন, ফল যা-ই হোক না কেন, আফ্রিদি আর অধিনায়ক থাকছেন না। ভারতের সঙ্গে ম্যাচের পরই সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে। দুঃসংবাদ আছে ওয়াকার ইউনিসের জন্যও, পিসিবি পাকিস্তান কোচের সঙ্গেও চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। সে ক্ষেত্রে সামনের গ্রীষ্মে ইংল্যান্ডে সফরের আগেই দল থেকে বিদায় নিচ্ছেন ওয়াকার। এনডিটিভি।