আবার পিসিবি প্রধান শাহরিয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরের মে মাস থেকে পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) চেয়ারম্যানের পদটি নিয়ে চলছিল ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা। অবশেষে অবসান হলো জাকা আশরাফ ও নাজাম শেঠির মধ্যকার সেই খেলার। গতকাল দ্বিতীয় মেয়াদে পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহরিয়ার খান। লাহোরে পিসিবির পরিচালনা পর্ষদের বিশেষ সভায় সর্বসম্মতভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক এই কূটনীতিক। সম্প্রতি পিসিবির গঠনতন্ত্র সংশোধন করে বদলে ফেলা হয়েছে পরিচালনা পর্ষদের কাঠামো। যাতে অনেকটা গণতান্ত্রিকভাবে চেয়ারম্যান নির্বাচন করা যায়। তবে ৮০ বছর বয়সী শাহরিয়ার খান কতটা গণতান্ত্রিক উপায়ে দ্বিতীয় দফায় পিসিবি প্রধানের দায়িত্ব পেলেন, তা নিয়ে একটা প্রশ্ন রয়েই গেল। চেয়ারম্যান পদে তিনিই ছিলেন একমাত্র প্রার্থী। ক্রিকইনফো।