আবার পেছাল বিসিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথা ছিল, ১৯ ফেব্রুয়ারি থেকে কয়েকটা দিন এগিয়ে আসবে বিসিএলের বাকি অংশের শুরুর দিন। এখন উল্টো সেটা পিছিয়ে যাচ্ছে। বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান কাল নিশ্চিত করলেন, বিসিএল নতুন করে শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে।
মূলত মাঠ অপ্রস্তুত থাকায়ই খেলা পেছাতে হচ্ছে বলে জানালেন আকরাম, ‘যুব বিশ্বকাপ হওয়ায় কক্সবাজারের উইকেটগুলো এখন সব ওয়ানডে উইকেট। কিন্তু চার দিনের ম্যাচের জন্য আমরা চাচ্ছি স্পোর্টিং উইকেট। মূলত উইকেট প্রস্তুত করতেই খেলা কয়েক দিন পেছাতে হলো।’ ম্যাচের মাঝের বিরতি এক দিন করে কমিয়ে আনায় শুরু পেছালেও শেষটা আগের সময়েই হবে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির প্রধান।
বিসিএলের অবশিষ্ট তিন রাউন্ড ও ফাইনালের মধ্যে প্রথম দুই রাউন্ড খেলা হবে কক্সবাজারের নতুন দুই স্টেডিয়ামে। শেষ রাউন্ড ও ফাইনাল হওয়ার কথা ঢাকায়।