আবার প্রথম স্তরে রংপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত পারল না রাজশাহী। জাতীয় লিগে দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উঠতে রাজশাহীকে কাল জিততেই হতো। সেটি তারা পারেনি। কাল বগুড়ায় শেষ রাউন্ডে রংপুরের সঙ্গে ড্র করেছে রাজশাহী। আর ড্র করেই প্রথম স্তরে উন্নতি নিশ্চিত হয়েছে রংপুরের। গত মৌসুমেই দ্বিতীয় স্তরে নেমে গিয়েছিল রংপুর।

আগের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ৩৮৫ রান অনায়াসে টপকে প্রথম স্তরে ওঠার আশা জিইয়ে রেখেছিল রাজশাহী। কিন্তু শেষ রাউন্ডে জিততে না পারায় আগামী মৌসুমেও দ্বিতীয় স্তরে পড়ে থাকতে হচ্ছে জহুরুল-জুনায়েদদের।

তৃতীয় দিন শেষে রাজশাহী এগিয়ে ছিল ১৫৩ রানে। কাল ৪ উইকেট হারিয়ে ৯০ রান যোগ করে ইনিংস ঘোষণা করে তারা। আলাউদ্দিন বাবুর বলে মোহাম্মদ সাদ্দামের ক্যাচ হওয়ার আগে মাইশুকুর রহমান করেন ক্যারিয়ার-সর্বোচ্চ ১৬০। ২৪৩ রানের লিড নিয়ে লাঞ্চের ঘণ্টাখানেক পর ইনিংস ঘোষণা করে রাজশাহী। ২৪৪ রান তাড়া করতে নেমে কাল দিন শেষে রংপুর ৪৪.২ ওভারে ২ উইকেটে করে ১৯৬ রান। এই ম্যাচ থেকে রংপুর পেয়েছে ১০ পয়েন্ট আর রাজশাহী ৬। ৬ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে রংপুর উঠে গেল প্রথম স্তরে। ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরেই রইল রাজশাহী।

সিলেটে প্রথম স্তরের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে ফলোঅনে পড়া বরিশাল যে হারতে যাচ্ছে পরশুই অনুমান করা যাচ্ছিল। কাল সেটি সত্যি হলো খেলা শুরুর এক ঘণ্টার মধ্যেই। হাতে থাকা ৬ উইকেট নিয়ে ৬২ রান যোগ করে বরিশাল অলআউট ৩২১ রানে। ইনিংস ও ৭৮ রানে জিতে জাতীয় লিগে রানার্সআপ হয়েছে ঢাকা বিভাগ। খুলনার শিরোপা নিশ্চিত করেছে একদিন আগেই।

চট্টগ্রাম-সিলেট ম্যাচটি ড্র হয়েছে। তবে আরও আগে ইনিংস ঘোষণা দিলে কিংবা সিলেটের বোলাররা চট্টগ্রামকে আরও চেপে ধরতে পারলে জিততে পারত সিলেটও। ৪০১ রান তাড়া করা অসম্ভব জেনে ড্রয়ের লক্ষ্যেই খেলেছে স্বাগতিক চট্টগ্রাম। দিন শেষে তাদের রান ৭ উইকেটে ২৬১।

সংক্ষিপ্তস্কোর

ঢাকাবিভাগ১মইনিংস: ৫৮৮/৬ ডি.। বরিশাল: ১৮৯ ও ৮৪.৫ ওভারে ৩২১ (শাহরিয়ার ১০৪, সালমান ৪৬, ফজলে ৪৫, আল আমিন ৩৭; সাব্বির ৩/২৫, নাজমুল ৩/৯৩)। ফল: ঢাকা বিভাগ ইনিংস ও ৭৮ রানে জয়ী। ম্যানঅবঅবদ্যম্যাচ: তাইবুর রহমান।

রাজশাহী: ১৯১ ও ৮৬.৪ ওভারে ৪০৩/৭ ডি. (মাইশুকুর ১৬০, জহুরুল ৭৩, জুনায়েদ ৬৮ ; সাদ্দাম ২/৪৭, আলাউদ্দিন ২/৮৭)। রংপুর: ৩৫১ ও ৪৪.২ ওভারে ১৯৬/২ (জাহিদ ৭০, মাহমুদুল ৫৪*, লিটন ৩০; মামুন ১/২৩)। 

ফল: ড্র। ম্যানঅবদ্যম্যাচ: মাইশুকুর রহমান।

সিলেট: ৫৫৫/৭ ডি. ও  ২৫ ওভারে ১৬৫/৭ ডি. (রুমান ৬৮, জাকির ২৮; ইফতেখার ৩/৫৩)। চট্টগ্রাম: ৩২০ ও ৮৮ ওভারে ২৬১/৭ (সাজ্জাদুল ৫৪, ইয়াসির ৪১, সাইফউদ্দিন ৪১, ইরফান ৩৯; রাহাতুল ৩/৭১)। ফল: ড্র।

ম্যানঅবদ্যম্যাচ: অলক কাপালি।

চূড়ান্তপয়েন্টতালিকা

প্রথম স্তর

                       ম্যাচ    জয়   হার     ড্র   পয়েন্ট

খুলনা বিভাগ     ৬     ২     ০     ৪    ৫৮

ঢাকা বিভাগ      ৬     ২     ০     ৪    ৫৪

বরিশাল বিভাগ   ৬     ০     ২     ৪    ৩২

ঢাকা মহানগর    ৬     ০     ২     ৪    ২৯

দ্বিতীয় স্তর

                       ম্যাচ    জয়   হার     ড্র   পয়েন্ট

রংপুর বিভাগ     ৬     ৩    ০     ৩    ৭২

রাজশাহী বিভাগ  ৬     ৩    ০     ৩    ৬৫

সিলেট বিভাগ    ৬     ০     ৩     ৩    ৩৫

চট্টগ্রাম বিভাগ     ৬     ০     ৩     ৩    ৩৩

শীর্ষপাঁচ

ব্যাটসম্যান

                                         ম্যাচ   ইনিংস     রান    সর্বোচ্চ     গড়     ১০০/৫০

অলক কাপালি (সিলেট)        ৬      ১১     ৫৯৮   ২০০*   ৬৬.৪৪    ২/১

ইয়াসির আলী (চট্টগ্রাম)         ৬      ১২     ৫৮৫   ১০৫*  ৫৮.৫০    ১/৫

জুনায়েদ সিদ্দিক (রাজশাহী)    ৬      ১০     ৫৬৮    ১২৬    ৬৩.১১    ২/৪

তুষার ইমরান (খুলনা)          ৬      ৭      ৫১৮    ১৪১    ৮৬.৩৩    ৩/১

ফরহাদ হোসেন (রাজশাহী)    ৬      ১০     ৪৬৭    ১৩২    ৫১.৮৮    ২/১

বোলার

                                         ম্যাচ    ওভার  উইকেট   সেরা       গড়       ৫/১০

আবু জায়েদ (সিলেট)          ৬    ১৫৭.০    ২৯    ৬/৪৮   ১৮.২০    ৪/০

মনির হোসেন (বরিশাল)       ৬    ২১৬.০    ২৪    ৬/৬৬   ২৬.৪১    ৩/০

সোহরাওয়ার্দী শুভ (রংপুর)     ৬   ১৬৫.২    ২৩    ৭/৪৫   ১৯.০৪    ২/০

আল আমিন হোসেন (খুলনা)   ৪    ১৪২.০    ২৩    ৬/৪১   ১৯.১৩    ১/০

ফরহাদ রেজা (রাজশাহী)      ৬    ১৮৪.৪    ২৩    ৫/৯১   ২৩.৯১    ১/০

৩০

২০১৬–১৭ মৌসুমে জাতীয় লিগে মোট সেঞ্চুরি।

৫৮৮/৬ ডি.

দলীয় সর্বোচ্চ ইনিংস। শেষ রাউন্ডে বরিশালের বিপক্ষে ঢাকা বিভাগের প্রথম ইনিংস।

৯৭

সর্বনিম্ন দলীয় ইনিংস। অক্টোবরে রংপুরের বিপক্ষে সিলেটের দ্বিতীয় ইনিংস।

২৪২

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস তাইবুর রহমানের। ঢাকা বিভাগের হয়ে বরিশালের বিপক্ষে।

৭/৪৫

সেরা বোলিং সোহরাওয়ার্দী শুভর। রংপুরের হয়ে সিলেটের বিপক্ষে।