আবার বৃষ্টি মিরপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি আবারও তৈরি করেছে অনিশ্চয়তা। ছবি: শামসুল হক
বৃষ্টি আবারও তৈরি করেছে অনিশ্চয়তা। ছবি: শামসুল হক

খেলা শুরুর সময়ও ঠিক হয়ে গিয়েছিল। দুপুর দেড়টায় মাঠ পরিদর্শনও করে দুই আম্পায়াররা জানিয়েছিলেন খেলা শুরু হবে দুপুর সোয়া দুইটায়। কিন্তু নতুন করে হালকা বৃষ্টি খেলা শুরুর সময়টাকে আবারও ফেলে দিয়েছে অনিশ্চয়তার মুখে।
আজ টেস্টের তৃতীয় দিনে কমপক্ষে ৪৫ ওভার খেলা হওয়ার ব্যাপারটি ঠিক হয়েছিল। দিনের খেলা শেষ হওয়ার সময় নির্ধারিত হয়েছিল সন্ধ্যা ৬টায়। কিন্তু বৃষ্টি আবারও সবকিছুকে ফেলে দিয়েছে অনিশ্চয়তার মুখে।
মিরপুর থেকে এই মুহূর্তের খবর মোটেও ভালো নয়। হালকা বৃষ্টি পরিণত হয়েছে ভারী বৃষ্টিতে। নির্ধারিত হয়ে যাওয়া সময়ে খেলা শুরুর সম্ভাবনা এই মুহূর্তে নেই, এটা বলে দেওয়াই যায়।