আবার রমানায়েকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর বিরতি দিয়ে আবার শ্রীলঙ্কার জাতীয় দলে ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন চম্পকা রমানায়েকে। চামিন্ডা ভাস চুক্তি নবায়ন না করায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) পরশু ফিরিয়ে আনল রমানায়েকেকেই। ২০১৩ সালে তাঁর জায়গাতেই বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ভাস। হেড কোচ মারভান আতাপাত্তুর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণেই নাকি তিনি আর কাজ করতে চাননি। ক্রিকইনফো।