আবারও অভিযুক্ত নারাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাগ্যবান সুনীল নারাইন! অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে দ্বিতীয়বারের মতো অভিযুক্ত হয়েও নিষিদ্ধ হননি। কলকাতা নাইট রাইডার্সের রহস্য স্পিনার গত চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে একবার নিষিদ্ধ হয়েছিলেন। এবার অভিযুক্ত হয়েছেন আইপিএলে। বুধবার কলকাতা-হায়দরাবাদ ম্যাচের পরই আম্পায়াররা রিপোর্ট করেছেন তাঁর বিপক্ষে। নতুন করে ওঠা এই অভিযোগের খবর নিশ্চিত করেছে বিসিসিআইয়ের সচিব অনুরাগ ঠাকুর। আপাতত বোলিং করতে বাধা নেই নারাইনের। তবে শিগগিরই তাঁকে আইসিসি ও বিসিসিআই অনুমোদিত চেন্নাইয়ে শ্রীরামাচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পরীক্ষা দিতে হবে। ক্রিকইনফো।