আবারও আকমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের পারফরম্যান্সটা যেমনই হোক, থেকে থেকেই খবরের শিরোনামে আছেন উমর আকমল। ট্রাফিক কর্মকর্তার গায়ে হাত তোলা, মাঠে নিরাপত্তাকর্মীর সঙ্গে মারামারি—আকমলের এসব ‘কীর্তি’ কমবেশি পাঠকদের জানাই। তবে এবার আর হাতের ব্যবহারে যাননি পাকিস্তানের মেজাজি ব্যাটসম্যান, কথাতেই সীমাবদ্ধ থেকেছেন। পরশুর ঘটনা। নিজের শহরে লাহোরে গাড়ি চালাচ্ছিলেন আকমল। কিন্তু ওই গাড়ির নম্বর প্লেটটা ছিল নিজের মতো করে বানিয়ে নেওয়া, যার অনুমতি ছিল না তাঁর কাছে। ফলে গাড়ি থামায় ট্রাফিক পুলিশ। এ নিয়ে কথা-কাটাকাটির শুরু। একপর্যায়ে ট্রাফিক পুলিশকে গালাগালিও করেন আকমল। পাকিস্তানি ব্যাটসম্যান অবশ্য নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, ট্রাফিক পুলিশই নাকি তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছেন। কোনটা সত্যি কে জানে! এএফপি।