প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস গেইলের টি-টোয়েন্টি সেঞ্চুরি এখন আর বিস্ময় জাগায় না। তবে পরশু ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানের ১৫তম সেঞ্চুরিটার কদর করতেই হবে। সমারসেটের হয়ে কেন্টের বিপক্ষে তাণ্ডব চালিয়ে ৬২ বলে অপরাজিত ১৫১ রান করেছেন গেইল। তবে তাঁর ১০ চার ও ১৫ ছয়ের ইনিংসের পরও ৩ রানে হেরেছে দল। প্রথমে ব্যাট করে কেন্ট করেছিল ৭ উইকেটে ২২৭। গেইল-তাণ্ডবে সমানসংখ্যক উইকেট হারিয়ে সমারসেট যেতে পারে ২২৪ পর্যন্ত। ক্রিকইনফো।