আবারও জামশেদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসির জামশেদ ও স্পট ফিক্সিং—এমন কানাঘুষা আগে থেকেই ছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাকিস্তানি ওপেনারের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো সুরাহা হয়নি। তবে এবার আর রেহাই মিলল না। পাকিস্তান সুপার লিগ থেকে সঙ্গী দুই পাকিস্তানি ওপেনার শারজিল খান ও খালিদ লতিফের সঙ্গে তাঁকেও সাময়িক বরখাস্ত করা হয়েছিল। কাল জানা গেছে, সে অপরাধে ১৩ ফেব্রুয়ারিতেই ইংল্যান্ডে গ্রেপ্তার হয়েছিলেন জামশেদ। আপাতত জামিন মিললেও পিসিবি-প্রধান ইঙ্গিত দিয়েছেন, এবার আর সহজে ছাড় পাবেন না জামশেদরা।